ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

বগুড়া ডিবি পুলিশের অভিযানে আলোচিত এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীর ঢাকা থেকে গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
বগুড়া ডিবি পুলিশের অভিযানে আলোচিত এনসিপি নেতা আটক ছবির ক্যাপশন: বগুড়া ডিবি পুলিশের অভিযানে আলোচিত এনসিপি নেতা আটক
মো: স্বাধীন  খান বগুড়া জেলা প্রতিনিধি:
সামাজিক  যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর, আপত্তিকর ও উস্কানিমূলক বক্তব্য সম্বলিত পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গাজী সালাউদ্দিন তানভীর (৪২)-কে গ্রেফতার করেছে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পরে আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়।

বুধবার (৫ আগস্ট) বেলা ১১টা ১০ মিনিটে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ. এস. মাফতুন আহমেদ খান রুবেলের দায়ের করা মামলায় তানভীরকে গ্রেফতার করে বগুড়া আদালতে সোপর্দ করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ আগস্ট বগুড়া সদর থানায় দায়ের করা অভিযোগে বলা হয়, গাজী সালাউদ্দিন তানভীর তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে মানহানিকর, আপত্তিকর ও উস্কানিমূলক বক্তব্য সম্বলিত একটি পোস্ট প্রকাশ করেন। পরবর্তীতে পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইবরাহীম আলী।
পরে আসামিকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আমলি আদালত, সদর-এর বিচারক মো. মেহেদী হাসানের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

পরবর্তীতে ডিবির সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন শেষে বেলা ১১টা ৪৫ মিনিটে তাকে বগুড়া জেলা কারাগারে নেওয়া হয়। এ সময় কারাগারের সামনে উপস্থিত কয়েকজন উত্তেজিত ব্যক্তি তাকে লক্ষ্য করে বিভিন্ন বস্তু নিক্ষেপের চেষ্টা করেন বলে জানা গেছে। 

তবে দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে নিরাপত্তার সঙ্গে তাকে জেলা কারাগারে প্রবেশ করান।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।